সাজেক ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের শঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক। বৃহস্পতিবার বিকাল ৫টায় কটেজ মালিক সমিতির জরুরি সভায় এ অনুরোধ জানানো হয়।
কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য মালিক সমিতিসহ সাজেক উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্র ও শনিবার পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, এ দুদিন সরকারি ছুটির দিন থাকায় প্রায় কটেজে শতভাগ বুকিং ছিল, এখন সেগুলো বাতিল করা হচ্ছে। যেসব পর্যটক অগ্রিম বুকিং করেছিলেন, তাদের ফোন করে অর্থ ফেরত দেয়া হচ্ছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, টানা বর্ষণে এমনিতেই পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা থাকে। তাই সাজেক ভ্রমণে পর্যটকদের আবহাওয়া বিবেচনা করে ভ্রমণ করা উচিত। বর্তমান আবহাওয়ায় যদি পর্যটকরা ভ্রমণে আসেন, তা হলে বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



