সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে সড়কে অচলাবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ কয়েকটি দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্ট আজিমপুর হয়ে বিভিন্ন রুটে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বুধবার বেলা ১১টার দিকে পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নিউমার্কেট সন্নিহিত নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিকাল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচ দফা দাবিতে এ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সময়মত পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে সাত থেকে আট মাস বিলম্ব, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাস বহির্ভূত প্রশ্নপদ্ধতিসহ নানা সমস্যা রয়ে গেছে। এসব সমস্যা কর্তৃপক্ষকে জানানোর পরও সমাধান হয়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাদের পেশ করা পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতেই থাকবে। এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনোও বক্তব্য আসেনি।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করতে হবে। ২. ডিগ্রী, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করতে হবে। ৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন। ৪. প্রতিমাসে প্রত্যেকটা বিভাগে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে এবং ৫. সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেণ্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







