সাতক্ষীরায় শিশুকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা দায়ের
আপডেট: ০৫:৪৬ এএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেনী পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। তার পিতা একজন দিনমজুর বলে জানা গেছে। এ মর্মে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম খলিলুর রহমান ওরফে মেঝবাবু (২৫)। সে উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুশুলিয়া গ্রামের দিনমজুর হামিদ মল্লিকের শিশু মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ালেখা করতো। ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবসে সে তার বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করে। বিদ্যালয়ের সামনেই খলিলের একটি মনোহরী দোকান রয়েছে। অনুষ্ঠান শেষে শিশুটি খলিলের মনোহরী দোকানে যায়। খলিল বিভিন্ন মনোহরী দ্রব্যাদি শিশুটিকে দিয়ে তার দোকানে অপেক্ষা করায়। কিছুক্ষনের মধ্যে প্রবল বর্ষণ শুরু হলে আশেপাশে কেউ না থাকার সুযোগে খলিল শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ীতে এসে তার মাকে ঘটনাটি জানায়। এঘটনা চারিদিকে চাউর হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোষ করার চেষ্ঠা করে। এতে কোন কাজ না হওযায় শিশুটির বাবা রোববার রাতে শিশুটিকে নিয়ে থানায় আসে।
কালিগঞ্জ থানার ওসি সুভাষ মাঝি উইমেননিউকে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা হামিদ মল্লিক বাদী হয়ে ধর্ষক খলিলকে আসামী করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি বর্তমানে থানা হেফাজতে আছে বলে তিনি নিশ্চিত করে জানান,আগামীকাল সোমবার তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









