‘সাদ্দামের পরিণতি যেন আর কোনো কর্মীর কপালে না ঘটে’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাদ্দামের মতো কর্মীদের ঘাড়ে ভর করেই গত ১৫ বছর অনেক নেতা রাজনীতি করেছেন, কিন্তু সেই নেতারাই দুঃসময়ে সাদ্দামের পরিবারের খোঁজ নেননি। সাদ্দামের পরিণতি যেন আর কোনো কর্মীর কপালে না ঘটে।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সাদ্দাম ছাত্রলীগ করত। গত ১৫ বছরে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলে এমন অসংখ্য কর্মী ছিল। যারা নেতা বানিয়েছে, কিন্তু দিন শেষে নিজেরা কারাগারে গেছে। তাদের স্ত্রী-সন্তান অনাহারে থেকেছে, এমনকি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। যে নেতা কর্মীর পরিবারের খবর রাখেন না, যে নেতাকে তৈরি করতে গিয়ে কর্মীর জায়গা হয় কারাগারে, সেই রাজনীতি আর চলতে পারে না।’
রুমিন ফারহানা বলেন, ‘সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে। সাদ্দাম তখন কারাগারে। এমন কোনো নেতা ছিল না, যে একদিনের জন্যও তাকে প্যারোলে বের করে আনবেন। স্ত্রী ও সন্তানের লাশ কারাগারে নেওয়ার পর মাত্র পাঁচ মিনিট দেখার সুযোগ পেয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘গত ১৫ বছর বিএনপির বড় বড় কুতুবদের মোবাইল ফোন বন্ধ ছিল, নম্বর ছিল বিদেশি। কর্মীরা সেই নম্বর জানতেন না। তখন তারা আমাকে পেয়েছে। তাই নেতা বাছার সময় সাবধান হোন।’
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











