ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৫:১০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

সাধারণ ছুটি বাড়বে ৩০ মে পর্যন্ত: প্রতিমন্ত্রী

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

করোনাভাইরাস পরিস্থিতিতে পুরান ঢাকার এক গলির মুখে ঝুলছে সতর্ক বার্তা। ছবি: ইউএনবি

করোনাভাইরাস পরিস্থিতিতে পুরান ঢাকার এক গলির মুখে ঝুলছে সতর্ক বার্তা। ছবি: ইউএনবি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আবারও বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছুটি বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ থেকে ৩০ মে পর্যন্ত বর্ধিত ছুটিতে যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে হবে। ঈদুল ফিতরের আগের চার দিন, ঈদের দিন ও পরের দুই দিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

দেশে যে যেখানে আছেন সেখানেই ঈদ করতে হবে বলে জানান তিনি।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২১ মে শবে কদরের ছুটি, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়। তারপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় ১৬ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।