সানজিদার দুরন্ত ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
সানজিদা ইসলাম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশ্য এর আগেই মূল পর্ব নিশ্চিত করে সালমা বাহিনী। থাইল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলার মেয়েরা। এই জয়ের ম্যাচে অপরাজিত ৭১ রান করে বড় ভূমিকা পালন করেন ওপেনার সানজিদা ইসলাম।
আজ শনিবার স্কটল্যান্ডের ডান্ডির ফর্টহিলে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সানজিদা ইসলামের ঝড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সানজিদা। তার অপরাজিত ইনিংসটি ৬০ বলে ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুন।
উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে ৬৮ রান যোগ করেন তারা। ৩৪ বলে চারটি চারের সাহায্যে ৩৩ রান করে আউট হন মুরশিদা।
তবে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যান অন্য ওপেনার সানজিদা ইসলাম। ৪৭ বলে ফিফটি তুলে নেন। তার অনবদ্য ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে নাহিদা আক্তারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৭ রানে দুই ওপেনারের উইকেট হারায় থাইল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭ উইকেটে ৬০ রানে ইনিংস গুটায় থাইল্যান্ড।
৭০ রানের জয় পায় বাংলাদেশ। দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। এ ছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন ও খাদিজাতুল কোবরা।
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আসরেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই নিয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











