সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু আজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৫ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
আজ বৃহস্পতিবার, ৯ আগস্ট থেকে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর বসছে ভুটানে। থিম্পুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জেতার কীর্তি গড়েছিল মারিয়া মান্ডার দল। আসরের প্রথম চ্যাম্পিয়ন বলে এবারও ট্রফির স্বপ্ন দেখছেন বাংলাদেশের মেয়েরা।
ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের `বি` গ্রুপে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও নেপালের বিপক্ষে। গত বছরের ডিসেম্বরে কমলাপুর স্টেডিয়ামে কিশোরী সাফের প্রথম আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার পরিস্থিতি ভিন্ন। ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জটাও বেশি। এবারও আঁখি খাতুনদের বড় বাধা ভারত।
গত সাফ চ্যাম্পিয়নশিপে খেলা বেশিরভাগ ফুটবলারই আছে বর্তমান দলে। ১৮ জনের মধ্যে ১৫ জনেরই আছে সাফের শেষ আসরে খেলার অভিজ্ঞতা। নতুন মুখ বলতে ইলা মনি, শাহেদা আক্তার রিপা, রেহেনা আক্তার, রোজিনা আক্তার ও নোশন জাহান। তবে এই পাঁচজন হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপে খেলেছিল।
বাংলাদেশের এই দলটা অভিজ্ঞ। নিজ দলের সতীর্থদের নিয়ে খুশি অধিনায়ক মারিয়া মান্ডার চোখেও শিরোপা জয়ের স্বপ্ন। দেশ ছড়ার আগে মারিয়া বেশ আত্মবিম্বাসের সুরে বলেছিলেন, লক্ষ্য আমাদের একই। গতবার সাফ জিতেছি, এবারও শিরোপা ধরে রাখতে চাই। টুর্নামেন্টের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছি আমরা।
ডিফেন্ডার আঁখি খাতুনও শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গত আসরে দুই গোল করা আঁখির ভাষ্য ছিল, ভুটানে ভালো খেলাই আমাদের লক্ষ্য। আমি একজন ডিফেন্ডার। সবার আগে আমার দায়িত্ব ডিফেন্স সামলানো। এরপর সুযোগ পেলে গোল করব। শিরোপা জয়ের সব চেষ্টাই করব আমরা।
টুর্নামেন্টে গোলকিপারের জন্য মাহমুদা আক্তার, রুপনা চাকমা এবং রুপা আক্তারকে স্কোয়াডে রাখা হয়েছে। রক্ষণভাগে থাকবেন আঁখি খাতুন, আনাই মগিনি, নাজমা, নিলুফার ইয়াসমিন নিলা, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন্নাহাররা। মধ্যমাঠে নেতৃত্ব দেবেন রেহানা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তহুরা খাতুন, মুন্নী আক্তার, শামসুন্নাহার এবং সোহাগী কিসলু। ফরোয়ার্ড হিসেবে থাকছেন মোসাম্মত ইলামনি, শাহেদা আক্তার রিপা, আনুচিং মগিনি, লাবনী আক্তার, সাজেদা খাতুন, রোজিনা আক্তার, নওশোন জাহান।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











