সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।
বৃহস্পতিবার নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বিকেল তিনটায়।
ম্যাচের শুরু থেকে লাল-সবুজের প্রতিনিধিরা দাপট দেখাতে থাকে। যদিও প্রথমার্ধে কোনও পক্ষই গোল দিতে সক্ষম হয়নি। বিরতির পর মাঠে নেমেই গোল পায় বাংলাদেশ নারী দল। ম্যাচের ৪৭তম মিনিটে গোল দিয়ে দলকে এগিয়ে দেন মিসরাত জাহান মৌসুমী। ম্যাচের শেষ দিকে ৮৬তম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দলের হয়ে দ্বিতীয় ও শেষ গোল দেন।
১৬ মার্চ শনিবার একই ভেন্যুতে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে গেল আসরের রানার্স-আপ বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের ফেভারিট দল নেপাল।
এবারে নারী সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
দক্ষিণ এশিয়ার নারীদের নিয়ে এই টুর্নামেন্টের ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ২০ মার্চ সকাল ও বিকেলে হবে দুটি সেমিফাইনাল। আর ২২ মার্চ হবে ফাইনাল।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




