সাবিনার জোড়া গোলে সেমিফাইনালে সিথু এফসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১১:০০ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
আবার সাবিনার জোড়া গোল। ভারতের ঘরোয়া ফুটবল আসর ইন্ডিয়ান উইমেন্স লিগে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন বাংলাদেশের মেয়ে সাবিনা খাতুন। আজ শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনার জোড়া গোলে ইন্দিরা গান্ধী একাডেমিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল তামিলনাড়ুু–সিথু এফসি।
এদিকে এ জয়ে সেমিফাইনালে উঠে গেল দলটি। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭ মিনিটে সেথুর অধিনায়ক ইন্দুমাথি গোল করে দলকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে সমতা আনেন ইন্দিরা গান্ধী একাডেমির প্রদীপা। ৭৫ মিনিটে সাবিনার গোলে ২-১ গোলে এগিয়ে যায় সিথু। এরপর খেলার ৮১ মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের নারী জাতীয় দলের অধিনায়ক।
ভারতের এ লিগে পাঁচ ম্যাচে সাবিনার মোট গোল ৬টি। এই জয়ের পর ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিথু এফসি। লিগের আগের চার ম্যাচে ৪ গোল করেছিলেন সাবিনা। গত ম্যাচে ইন্ডিয়া রাস সকার ক্লাবকে ৩-২ গোলে হারানোর দিনও জোড়া গোল করেন তিনি।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



