সাবেক এমপি গিনির মৃত্যু খবর গুজব-ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম গাইবান্ধা জেলা নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কারা অধিদপ্তর বলছে, ফেসবুকে ছড়িয়ে দেওয়া সাবেক এ এমপির মৃত্যু সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করে জানান, সাবেক এমপি গিন্নির মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তিনি গাইবান্ধা কারাগারেই আছেন ও বর্তমানে শারীরিক দিক থেকেও সুস্থ আছেন।
সাবেক এ এমপি ৩টা ফৌজদারি মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে, যা একেবারেই অনুচিত। সবাইকে গুজব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি।
কারাগার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ জেলের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










