সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১১ মে) একই আদালত জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই আদালত জানিয়ে দেন বৃহস্পতিবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে।
আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এই বিষয়টি অনুসন্ধানে তার বিরুদ্ধে ২০১৪ সালে মামলা করা হয়। এই মামলার বিচার কাজ শুরু হয় ২০১৭ সালে। গত বুধবার শুনানি ছিল। ওই দিন নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত আবদেন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এই মামলার রায় ঘোষণার দিন ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিচারক রায় ঘোষণা করেন। রায়ে বিচারক বলেন, দুর্নীতি দমন আইনের ২৬ এর (২) ধারায় আসামিকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা করা হলো। আর ২৭ এর (১) ধারায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে এই ধারায় তাকে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি ২০০১ সালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে জাতীয়তাবাদী সমবায় দলের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






