সাভারে নারী এসআইয়ের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১০ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার
সাভার মডেল থানার আবাসিক ভবন থেকে তাহমিনা বেগম (৩০) নামে এক নারী উপ পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনার ঘরে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে থানার তিনতলা কোয়ার্টারের নিচ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তাহমিনা তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সাভার মডেল থানার ওই আবাসিক ভবনটিতে স্বামী ও দুই সন্তানসহ তিনি থাকতেন।
পুলিশ জানায়, রাতে ওই ফ্ল্যাটের একটি রুমে এসআই তাহমিনা বেগম ঘুমাতে যান। তখন স্বামী মোবারক হোসেন পাশের কক্ষে বড় সন্তানকে ভাত খাওয়াচ্ছিলেন। পরে স্বামী মোবারক পাশের ঘরে ঢুকতে গেলে তা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
তাহমিনা-মোবারক দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের (২ মাস) দুই সন্তান রয়েছে। তাহমিনা সাভার থানায় ছয় বছর ধরে কর্মরত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, লাশ উদ্ধারের সময় তাহমিনার ঘরে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এ জন্য বিষয়টিকে আপাতত আত্মহত্যা মনে হচ্ছে। তবে এর পেছনে কি কারণ থাকতে পারে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



