ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১০:২৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সাময়িক এনআইডি কার্ডের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনির্দিষ্টকালের জন্য সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র বহনকারী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল, সেসব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হলো।

ফলে, সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হল।

এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে এনআইডি সার্ভিস https://services.nidw.gov.bd -তে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙ্গিন) ডাউনলোড পূর্বক মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।