ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৮:১৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনসাধারণের জন্যে উন্মুক্ত করা হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমল। ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরে দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ। 

যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেন, আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সব অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা এরই মধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।