ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৪৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

সারা দেশে দাবদাহ অব্যাহত থাকবে, দুই বিভাগে ঝড়ো বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত দুই দিনে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বাদে দেশের অন্যান্য জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ দুই বিভাগ বাদে কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারা দেশে যে তাপমাত্রা ছিল, আজও একই পরিস্থিতি থাকবে।

এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গতকাল রাজধানীতে যেমন রোদ ও গরমের প্রভাব ছিল, আজও তেমনই অনুভূত হবে। আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি এ রকমই থাকবে।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।

গতকাল চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।