ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৪:২৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

সারা দেশে প্রতীকী ব্লাকআউট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪০ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য সারা দেশে পালিত হলো প্রতীকী ব্ল্যাকআউট। এর মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করল জাতি।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এর আওতামুক্ত ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবসে রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।