ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:০৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সারাদেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জনের। শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৯৯ জনের। বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন।
 
২৪ ঘণ্টায় ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন।