সারাদেশে টিকা নিয়েছেন ২০ লাখ পুরুষ, ১০ লাখ নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সারাদেশে ইতিমধ্যে ৩১ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। টিকা দান শুরুর ২১ দিনের হিসাব এটি। এর আগে দেশে গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদানের প্রচারাভিযান হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্র জানায়, সোমবার (০১ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪ জন নিবন্ধন করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। টিকা প্রাপকদের মধ্যে ২০ লাখ ১২ হাজার ১৮১ জন পুরুষ এবং ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন নারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন।
ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়।
তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে। জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হল ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







