সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, সারাদেশের ফোর-জি নেটওয়ার্ককে শক্তিশালী করে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
একই সভায় কৃষি বাদে গ্যাস-বিদ্যুতসহ সরকারের যেকোনো সংস্থা বা খাতের ভর্তুকি থেকে সরে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরজন্য প্রয়োজনীয় কৌশল বের করার নির্দেশও দিয়েছেন তিনি।
সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বলেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন তারা কেউ গরিব নয়। গুলশানে যারা বসবাস করেন তারা গরিব নয়। সেজন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ভর্তুকি কমানোর কৌশল বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ভর্তুকি কোনো সভ্য দেশের সমাধান নয়। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে সরে আসতে হবে। বড়লোকদের জন্য ধীরে ধীরে ভর্তুকি উঠে যাবে। তবে কৃষি ও নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুতে ভর্তুকি অব্যাহত থাকবে।
চলতি সভায় ৮ হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






