ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২১:০০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

সারাদেশে বন্যায় পানিতে ডুবে ৬৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৭ এএম, ২ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে বন্যায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে ১ জুলাই দুপুর পর্যন্ত সারাদেশে বন্যায় ১০ হাজার ২০৯ জন নানা রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। নিহতদের মধ্যে- ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৬৮ জন এবং অন্যান্য কারণে নয় জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃতদের মধ্যে সিলেট বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন এবং ঢাকা বিভাগে একজন রয়েছেন। জেলাভিত্তিক সুনামগঞ্জে ২৮ জন, সিলেটে ১৮ জন, নেত্রকোনায় ১১ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম চারজন, হবিগঞ্জ পাঁচজন, মৌলভীবাজারে পাঁচজন এবং লালমনিরহাট ও টাঙ্গাইলে একজন করে মারা গেছেন।