সালমান হত্যার বিচার আমিও চাই: শাবনূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলা হিসাবে নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
এদিকে সালমান শাহ হত্যায় অভিনেত্রী শাবনূরকেও দোষারোপ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী শাবনূর বলেছেন, আমাকে কেন দোষারোপ করা হচ্ছে, আমিও বিচার চাই?
অভিনেত্রী বলেন, সংবাদমাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন। এক বিবৃতিতে তিনি লিখেছেন—বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই আমি মন্তব্য করতে চাই না। তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।
শাবনূর বলেন, সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্রজীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে।
সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে টেলিফোনে আলাপচারিতায় শাবনূরের কণ্ঠে ছিল আরও বেশি আবেগ, হতাশা ও ক্ষোভ। কিছুটা উত্তেজিত স্বরেই অভিনেত্রী বলেন, এটা খুবই সংবেদনশীল একটি বিষয়। আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, সবই মিথ্যা, সব বানোয়াট কথা। আমি বুঝি না কেন এখনো আমাকে এ ঘটনায় টেনে আনা হচ্ছে। আমি তো কিছুই জানি না। আমি তখন ঘটনাস্থলে ছিলাম না। তাহলে কেন এই ভিত্তিহীন কথা? আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে?’
শাবনূর বলেন, ঘটনার আগের দিনও তো সালমান ও সামিরা (সালমানের স্ত্রী) হাসিখুশি ছিল। ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গেই হাসতে হাসতে বের হয়েছে। এটা আমার কথা নয়, আমাদের পরিচালক, ইউনিটের অনেকেই তা দেখেছে।
তিনি বলেন, আমি নিজেই এখন বিচার চাই। আমাকে নিয়ে যে নোংরামি হচ্ছে, আমি তার বিচার চাই। কী এমন হয়েছিল যে এক রাতেই সব শেষ হয়ে গেল? যারা ওই সময় ওর (সালমানের) সঙ্গে ছিল, তাদের জবাবদিহি করতে হবে। আমরা তো পর্দার মানুষ, আমরা তো তৃতীয় পক্ষ। পর্দার রসায়ন আর বাস্তবজীবন এক নয়।
সালমানের স্ত্রী সামিরার বিভিন্ন সময়ের সাক্ষাৎকারের অসংগতির কথাও উল্লেখ করে অভিনেত্রী বলেন, অনেক সময় আমি অবাক হয়ে শুনি, কীভাবে সেই সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। আমার তখন বয়স কত ছিল? আমি তো আমার পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতাম না। আমার কাজ, চলাফেরা—সবকিছুই আমার পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল।
শাবনূর বলেন, এই সময়টা আমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে। আমি নিজের মতো করে সংসার করছি, সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। কিন্তু যখনই এ বিষয়টি নতুন করে আলোচনায় আসে, মনে হয় আমি আবার সেই পুরোনো অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছি।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী শাবনূর। একমাত্র সন্তান ও পরিবার নিয়ে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছেন। সালমান শাহর মৃত্যুর বিচার নিয়ে তার কণ্ঠে একটাই আহ্বান—ন্যায়বিচার। তিনি বলেন, জনগণ যেমন বিচার চায়, সালমান ভাইয়ের মা (নীলা আন্টি) যেমন সন্তানের বিচার চান, আমিও তেমনই এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়।
উল্লেখ্য, সালমান-শাবনূর জুটি ছিল নব্বইয়ের দশকের ঢালিউডের সোনালি সময়ের প্রতীক। একসঙ্গে তারা অভিনয় করেছেন ১৪টি সিনেমায়—‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায়। তাদের পর্দার রসায়ন ছিল জাদুর মতো, যা এখনো দর্শকের মনে অম্লান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








