সালাম, সালমাবাহিনী : ঝর্ণা মনি
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫২ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা এবং ফাহিমা খাতুন। আট-দশটা সাধারণ নামের মতোই নাম। কিন্তু রোববার বিকেল থেকেই নামগুলো জ্বলতে লাগল। যেন নাম নয়। একেকটা নক্ষত্র। জ্বলজ্বলে দ্যুতিময় নক্ষত্র। যাদের আলোকচ্ছ্বটায় মুহুর্তেই আলোকিত হয়ে গেল বাংলাদেশ। আলোকিত ১৬ কোটি বাঙালি। শুধু বাংলাই বা বলি কিভাবে, বাংলার বাইরে যেসব প্রবাসী রয়েছেন, তারাও ভাসছেন আনন্দে। সালমাদের জয়ের আনন্দে।
রোববার সবার দৃষ্টি ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কি ছিনিয়ে আনতে পারবে বাংলাদেশের মেয়েরা? এমন আশঙ্কা অনেকেরই ছিল। কিন্তু ছেলেরা যা পারেনি এখনো পর্যন্ত, প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। আফগানিস্তানের সঙ্গে শোচনীয় হারের দগদগে ঘাতে প্রলেপ দেয়ার মত একটা জয় সালমারা দেশবাসীকে উপহার দিয়েছে।
ঈদের আগে দেশবাসীকে এমন অনন্য ঈদ উপহার দেয়ায় অভিনন্দন সালমা-রুমানার দলকে। ১৬ কোটি মানুষ তাকিয়ে আছে তোমাদের আরো আরো আরো অবিশ্বাস্য জয়ের দিকে। এমনি করে একেকটা বাধার অর্গল পেরিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাও। বিশ্বকে বারবার জানিয়ে দাও বাঙালি অপ্রতিরোধ্য।
সালাম, সালমাবাহিনী। তোমাদের সালাম।
ঝর্ণা মনি : সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




