ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

সাড়ে ৩ হাজার টাকায় করোনা টেস্ট করাবে আইসিডিডিআরবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)’তে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের পরীক্ষা। আগামী ২৬ জুন থেকে সেখানে নমুনা পরীক্ষা শুরু হবে। আর প্রতিটি পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে সাড়ে ৩ হাজার টাকা।

আজ বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ জুন থেকে আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ এর টেস্ট শুরু হবে। এজন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে।

সরকার নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকা দিয়ে এই টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।

টেস্টের জন্য গলা ও নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

-জেডসি