ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২২:৫৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অটিস্টিক শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়ে পঞ্চগড়ে আনন্দ র‌্যালী বের করা হয়েছে।

দারিদ্র কল্যাণ সংস্থার আয়োজনে বুধবার দুপুরে, এই আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পথসভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, দারিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালালসহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।