ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৫:৫১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সিঙ্গাপুরে করোনার টিকা দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করেছে সিঙ্গুাপুর। ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের (এনআইসিডি) স্বাস্থ্যকর্মীদের প্রথম ব্যাচকে দেয়ার মাধ্যমে বুধবার দেশটিতে টিকা কার্যক্রম শুরু হলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এনআইসিডি’র স্বাস্থ্যকর্মী ছাড়াও এই দিন প্রশাসনিক স্টাফসহ ৩০ জনের বেশি লোক টিকা পাচ্ছেন।

এনআইসিডি আরও জানায়, ২০২১ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের সকলকে টিকা দেয়া হবে।

মন্ত্রণালয় রোববার জানিয়েছিল, ৭০ কিংবা তার চেয়ে বেশি বয়স্কদের ফেব্রুয়ারি থেকে টিকা দেয়ার কাজ শুরু হবে।

-জেডসি