সিডনিতে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় নিহত দুই শিশুর বয়স ১২ ও ৫ বছর।
সোমবার সন্ধ্যায় সিডনির ক্যাম্পবেল্টটাউন এলাকায় নিজ বাসা থেকে জরুরি সেবায় ফোন করেন ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ৪৬ বছর বয়সী স্ত্রী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় সুরক্ষার স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। তাকে গ্রেপ্তার করে পারিবারিক সহিংসতার মাধ্যমে তিনটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার ক্যাম্পবেল্টটাউন আদালতে মামলাটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়। তবে অভিযুক্ত আদালতে হাজির হননি। তার আইনজীবী জানান, পুলিশ হেফাজতে তিনি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি বাসায় থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল। পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন তাদের মা। প্রায় এক দশক আগে পরিবারটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলকে অত্যন্ত নৃশংস বলে বর্ণনা করেছেন। বাড়ি থেকে এমন কিছু আলামত উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। পারিবারিক সহিংসতা, মাদকাসক্তি কিংবা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো অভিযোগও আগে পুলিশের নজরে আসেনি। সমাজসেবা বা শিশু সুরক্ষা সংস্থার সঙ্গেও পরিবারটির পূর্ব কোনো যোগাযোগ ছিল না।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা পরিবারটিকে শান্ত ও স্বাভাবিক বলেই জানতেন। এক প্রতিবেশী বলেন, শিশুদুটিকে প্রায়ই বাইরে খেলতে দেখা যেত এবং তারা সবসময় হাসিখুশি ছিল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মাইনস। তিনি একে ভয়াবহ ও হৃদয়বিদারক বলে উল্লেখ করে পারিবারিক সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল










