চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ এএম, ২০ জুলাই ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
চীনে এমন একটি অনন্য ঘটনা ঘটেছে যেখানে একজন নারী ৩৫ বছর পর তার জন্ম পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন। ৩৭ বছর বয়সী ঝং ফেংলিন ১৯৯১ সালে মাত্র ২ বছর বয়সে একটি বাজার থেকে নিখোঁজ হন, যেখানে তার বাবা সবজি বিক্রি করতেন।
প্রতিবেদন অনুসারে, মেয়েটি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে অন্য একটি বাজারে পৌঁছায়, যেখানে একজন কাপড় বিক্রেতা নারী তাকে কাঁদতে দেখেন। পরিবার তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করলেও মেয়েটির বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি, এরপর ওই নারী তাকে সঙ্গে নিয়ে অন্য একটি শহরে চলে যান এবং সেখানেই তাকে বড় করেন।
অন্যদিকে, ঝং ফেংলিনের বাবা-মা বছরের পর বছর ধরে তাকে খুঁজতে থাকেন। তার ছোট বোনও নিখোঁজ শিশুদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত করার একটি কল্যাণমূলক প্ল্যাটফর্মে তার নাম নথিভুক্ত করেন। ঝং-এর বাবা ২০২৪ সালে মারা যান, কিন্তু মেয়ের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার তার ইচ্ছা পূরণ হয়নি।
সম্প্রতি, ঝং ফেংলিনও তার পরিচয় অনুসন্ধানের জন্য নাম নথিভুক্ত করেছেন। একটি ছবি দেখার পর এক মহিলা সন্দেহ করেন যে, মেয়েটি হয়তো তার পরিবারের নিখোঁজ মেয়ে। পরে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পারিবারিক সম্পর্কটি নিশ্চিত হয়।
৭ জুলাই, ঝং ফেংলিন তার নিজ শহরে পৌঁছান, যেখানে তিনি তার মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে বলেন যে, এ জীবনে তিনি তার মাকে আর কখনও দেখতে পাবেন বলে আশা করেননি।
ঝং ফেংলিন জানান যে, তিনি এখন তার আসল পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং নিয়মিত তাদের সঙ্গে দেখা করবেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











