ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার পিএসসির জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



চূড়ান্ত ফলাফলে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এ প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।



স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।



চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরিপ্রত্যাশী ওই পরীক্ষায় অংশ নেন।



এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে এই ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।