সিনেমায় কাজ করতে প্রস্তুত সাফা কবির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
টেলিভিশনের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে সেটি খুবই কম। টিভিতেই তার ব্যস্ততা বেশি। পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন। এরপর নতুন কোনো নাটকের শুটিংয়ে তাকে দেখা যায়নি। ভিন্নধর্মী গল্প না পাওয়াতে নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজের প্রস্তাব অনেক আসে। সেসব গল্পে নতুনত্ব পাই না। সব একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছুই করতে চাই। সর্বশেষ আমার ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নামে দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এ ধরনের গল্প আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায়, নিজে থেকেই আপাতত বিরতিতে আছি।’
এদিকে সাফার সমসাময়িক শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন। কিন্তু এ অভিনেত্রী এখনও সেপথ মাড়াননি। এতদিন বড়পর্দায় কাজের বিষয়টি সন্দিহান থাকলেও, এখন এ অভিনেত্রী একেবারে প্রস্তুত বলে জানান।
সাফা বলেন, ‘আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।’
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী