সিনেমায় ফিরলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫০ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
দীর্ঘ বিরতির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ে আজ মঙ্গলবার কাজ শুরু করেছেন অপু। সংসার জীবনের বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন এ জগতের বাইরে ছিলেন অপু।
আজ থেকে এফডিসি ও এর আশপাশে টানা তিন দিন শুটিং করবেন তিনি। ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, প্রায় দুই বছর পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন এই নায়িকা।
সন্তান জন্মের পর অনেক ওজন বেড়েছিল অপুর। ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসলেন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেক দিন পর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এ ক’দিন আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকি অংশের শুটিং করব।
তিনি অারো বলেন, ঈদের পর আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু করব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই। বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’
২০১৬ সালের ৩ মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। এর পর হঠাৎ করেই আড়ালে চলে যান এই অভিনেত্রী। মিডিয়ার সামনে ছেলে জয়কে নিয়ে ফিরেন ২০১৭ সালের ১০ এপ্রিল। মাঝে ‘পাঙ্কু জামাই’ সিনেমার দুদিন প্যাচওয়ার্ক করেছিলেন। এরই মধ্য শাকিব খানের সঙ্গে তার ডিভোর্সও হয়ে গেছে। এই দুই বছরে অপুর জীবনে ঘটে গেছে অনেকগুলো ঘটনা। নিজেকে সামলে নিয়ে সিনেমার জন্য প্রস্তুত করে আবারও ফিরলেন সিনেমায়।
উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







