ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২১:৫৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সিরাজগঞ্জ ৬ ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন এবং নয়টি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার । সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় ৩১ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ১ নভেম্বর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সব ধরনের যন্ত্রচালিত যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে জরুরিসেবা, আইন-শৃঙ্খলা বাহিনী, ভোট কর্মকর্তা ও গণমাধ্যমের গাড়ি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য গাড়িও চলতে পারবে।

সিরাজগঞ্জ-৬ আসনে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ৯ পৌরসভার সবগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। তবে চারটি ইউনিয়ন পরিষদে ভোট নেয়া হচ্ছে ব্যালটের মাধ্যমে।