ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সিরিজ বাঁচানোর মিশনে রুমানাবাহিনী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩০ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

দক্ষিন আফ্রিকায় সিরিজ বাঁচানোর মিশনে রুমানাবাহিনী। প্রথম দুই ওয়ানডে পরাজয়ের পর পাঁচ ম্যাচের সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই আজ বুধবার তৃতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর মিশন নিয়ে মাঠে নামছে রুমানা-ফারজানারা। কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্টকে ৯০ রানে হারায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ওই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন অধিনায়ক রুমানা আহমেদ ও ফারজানা হক।

প্রস্তুতি ম্যাচের জয়কে সঙ্গী করে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু সেখানে নিজেদের উজার করে দিতে পারেনি রুমানা-ফারজানারা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজে প্রথম ওয়ানডে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও নিজেদের ব্যর্থতা অব্যাহত রাখে তারা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে সিরিজ), সালমা খাতুন (অধিনায়ক টি-২০ সিরিজ), নিগার সুলতানা জোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।