সিরিয়ার প্রেসিডেন্টের স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে আরব এই দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দামেস্কে সরকার একের পর এক বিজয় অর্জন করছে তখন ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার স্ত্রী আসমা আসাদসহ ৩৯ জন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদকে লক্ষ্য করে কোনো নিষেধাজ্ঞা দিল। এর আওতায় এ সমস্ত ব্যক্তির ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, নতুন আইনের আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার বিরুদ্ধে আরো অনেক নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যার আওতায় সিরিয়ার বহু কোম্পানি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে কোনো ব্যক্তি দামেস্কের সাথে কোনো রকমের লেনদেন করতে পারবে না।
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দামেস্কের সঙ্গে লেনদেন করে তাহলে তাদের সম্পদ জব্দ করার ব্যবস্থা থাকবে। অনেকেই মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার জনগণ বেশকিছু গুরুত্বপূর্ণ ওষুধ এবং পণ্য সামগ্রী আমদানী করতে পারবে না।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











