সিলেট মহানগরীতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সিলেট মহানগরীতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু
সিলেট মহানগরীতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু হয়েছে। ‘ডিজিটাল সিলেট সিটি প্রকল্প’ এর আওতায় নগরীর ৬২টি এলাকায় ১২৬টি এক্সেস পয়েন্টের (এপি) মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে।
প্রকল্পের সহকারি পরিচালক মধুসূদন চন্দ জানান, এসএসআইডি পদ্ধতিতে ব্যবহারকারি ‘ডিজিটাল বাংলাদেশ’ এবং পাসওয়ার্ড ‘জয় বাংলা’ লিখে বিনামূল্যে যে কেউ এ সেবা গ্রহণ করতে পারবেন। গত দু’মাস ধরে ওসিসি পদ্ধতিতে সিলেটে পরীক্ষামূলকভাবে এ ওয়াইফাই চালু হয়। এখানে প্রতি সেকেন্ডে এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এর উদ্যোগ আরো কয়েকধাপ এগিয়ে নিতে ২০১৭ সালে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রথম ডিজিটাল সিলেট সিটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের নির্দেশে গত ১০ মার্চ থেকে এসএসআইডি পদ্ধতিতে এই সেবা চালু করা হয়েছে। নগরবাসীসহ সব পর্যটকরাও বিনামূল্যে এ সুবিধা ভোগ করতে পারবেন।
মধুসূদন চন্দ বলেন, গত ১৫ ফেব্রুয়ারির প্রতিমন্ত্রী এটি উদ্বোধন করেন। ৩০ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় ধরে সিলেট নগরীর ডিজিটাইজেশন কাজটি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, নগরীর জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্থাপিত আইপি ক্যামেরাগুলো অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। অপরাধীদের দ্রুত ধরার ক্ষেত্রে পুলিশ এসব ক্যামেরার ব্যবহার করতে পারছে।
গত বছরের মাঝামাঝিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ডিজিটালের পথে আরেকধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
‘আইপি ক্যামেরা বেইসড সার্ভিলেন্স সিস্টেম’ এর অধীনে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নজরদারির জন্য নতুন করে ১১০টি আইপি ক্যামেরা (ইন্টারনেট প্রটোকল ক্যামেরা) স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিশেষ ধরনের ১০টি ফেস রিকোগনিশন (এফআর) বা ব্যক্তি সনাক্তকরণ এবং ১০টি অটো নাম্বার প্লেট রিকোগনিশন (এএনপিআর) তথা যানবাহনের নাম্বার প্লেট চিহ্নিতকরণ ক্যামেরা রয়েছে। যা বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে। এটি দেখাশোনা করছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৬০ ডিগ্রি জুমিং সুবিধাসম্পন্ন আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

