সিলেটে এসএমই পণ্য মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৬ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার
সিলেটে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানম। এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অকিল রঞ্জন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ, বিসিকের ডিজিএম মহসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সিলেট, এসএমই ফাউন্ডেশন এবং বিসিক সিলেট এর পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং নাসিব যৌথ ভাবে এ মেলার আয়োজনে কাজ করেছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণ করাই এসএমই পণ্য মেলার মূল্য উদ্দেশ্য। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতে এ মেলার আয়োজন।
বক্তারা বলেন, আঞ্চলিক পর্যায়ে মেলা আয়োজনের মাধ্যমে এসএমই পণ্যের ব্যাপক পরিচিতি পাবে। উৎপাদক ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারষ্পারিক সংযোগ স্থাপন হবে। এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ এবং শিল্পায়নের বিকাশ ঘটলে সাথে সাথে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে হবে।
মেলায় মোট ৫০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে এসএমই ফাউন্ডেশন (হেল্প ডেস্ক) ১টি, ব্যাংক ও ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ২টি, রক্তদান কেন্দ্র ১টি, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ ১টি এবং মিডিয়া সেন্টার ১টি রয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলাকে আকর্ষণীয় ও ফলপ্রসু করার জন্য স্টল সমূহের মধ্য থেকে ৫টি স্টলকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


