সিলেটে করোনায় শনাক্ত আরও কমেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
ফাইল ছবি
সিলেটে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন কমছে এবং সুস্থতার সংখ্যা বাড়ছে। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৩১৬ জন। শুক্রবার ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং সুস্থ হয়ে উঠেন ৩৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মৃত্যু হওয়া সবার বাড়ি সিলেট জেলায়। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ ৮৫৫ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারে ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বিভাগে গত ২৪ ঘন্টায় ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৬ দশমিক ৪৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ, সুনামগঞ্জে ১০ দশমিক ৯৯ শতাংশ, হবিগঞ্জে ২৪ দশমিক ১৯ শতাংশ এবং মৌলভীবাজারে ২৩ দশমিক ৫৩ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৬ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৬ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৩২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩১০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৯০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন এবং মৌলভীবাজারে ৫ হাজার ৯৪৮ জন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




