সীমান্তে নজর রাখুন, কাউকে ঢুকতে দেয়া হবে না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কে কোথা থেকে আসছে নজর রাখতে হবে।
করোনাভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে তিনি শুক্রবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে জেলা প্রশাসক, জেলা পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বনগাঁর পেট্রাপোল স্থল বন্দরের কথা উল্লেখ করে জেলা প্রশাসককে বিশেষ সতর্ক থাকতে বলেন।খবর পার্সটুডে
মমতা বলেন, ‘শিলিগুড়িতে অনেক বাইরের লোক যাতায়াত করে। ওটা সীমান্ত এলাকা। তাই ওখানে লকডাউন আরও কঠোরভাবে পালন করতে হবে। লকডাউনে যারা বাইরে আছেন তাদের আনা সম্ভব নয় রাজ্যে। দয়া করে কেউ লবি করবেন না। লকডাউন ভাঙা চলবে না।’
লকডাউন বিধি মেনে চলার ওপরে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক না পরলে বাজারে যাওয়া যাবে না। বাজারে ভিড় করবেন না। লকডাউনে বাইরে বেরোবেন না। স্যানিটাইজার ব্যবহার করুন। হাওড়া ও কোলকাতার কয়েকটি এলাকা রেড জোন। রেড জোনে কাউকে ঢুকতে-বেরোতে দেওয়া হবে না, প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামাতে হবে। হাওড়ার পরিস্থিতি খুব স্পর্শকাতর, সংক্রমণ ঠেকাতে না পারলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আছে। এখানে বিশেষ নজরদারি করতে হবে। মেদিনীপুর রেড জোনে ছিল। অরেঞ্জ জোনে এসেছে। হাওড়াকে ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে আনতে হবে।’
আগামী ১৪ দিনের মধ্যে উত্তর ২৪ পরগনাকে অরেঞ্জ জোনে আনতে হবে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











