ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলম নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, ভোরে ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন আলম। এ সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

-জেডসি