সুইসাইড নোট লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের রাজস্থানের দৌসা জেলায় ডা. অর্চনা শর্মা নামে এক নারী চিকিৎসক সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন।
এতে তিনি লেখেন, 'আমার মৃত্যুতে আমার নির্দোষ প্রমাণ হতে পারে। নিরপরাধ ডাক্তারদের হয়রানি করবেন না। দয়া করে।'
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডা. অর্চনা শর্মা রাজস্থানের দৌসার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তার হাসপাতালে এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যার অভিযোগে) তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।
এ ঘটনার পর মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন।
সুইসাইড নোটে অর্চনা শর্মা তার মৃত্যুর পরে তার স্বামী ও সন্তানদের হয়রানি না করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি 'নিরাপরাধ ডাক্তারদের হয়রানি' না করার জন্যও অনুরোধ করেন।
অর্চনা শর্মার পুরো সুইসাইড নোটটি তুলে ধরা হলো-
'আমি আমার স্বামী এবং সন্তানদের অনেক ভালোবাসি। আমার মৃত্যুর পর দয়া করে তাদের হয়রানি করবেন না। আমি কোনও ভুল করিনি, কাউকে হত্যা করিনি। পিপিএইচ (সন্তান জন্মদানে প্রচণ্ড রক্তক্ষরণ) একটি পরিচিত জটিলতা। এর জন্য ডাক্তারদের এত হয়রানি করা বন্ধ করুন। আমার মৃত্যু আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে। নিরপরাধ ডাক্তারদের হয়রানি করবেন না। দয়া করে। ভালোবাসি আপনাদের। আমার বাচ্চাদের মায়ের অনুপস্থিতি অনুভব করতে দেবেন না।'
প্রসূতি নারীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালটির গাফিলতির অভিযোগ তোলেন এবং ডাক্তার অর্চনা শর্মার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন।
বুধবার দৌসার লালসোট থানার অফিসার ইনচার্জ অঙ্কিত চৌধুরীকে ডা. অর্চনা শর্মা আত্মহত্যার ঘটনায় বরখাস্ত করা হয়েছে।
এদিকে, বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
অশোক গেহলট বলেন, দৌসায় চিকিৎসকের আত্মহত্যার বিষয়ে পুলিশ অবাধ ও সুষ্ঠু তদন্ত করছে। তিনি কর্মকর্তাদের এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে, এএনআই
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










