সুজির পুডিং তৈরির সহজ রেসিপি জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
পুডিং কমবেশি সবারই প্রিয়। পুডিং সাধারণত আমরা ডিম দিয়ে তৈরি করে থাকি। তবে আরও অনেক উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু পুডিং। সহজ একটি পদ হলো সুজির পুডিং। একবার রেসিপি শিখে নিলে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এটি। ছোট-বড় সবার কাছেই বেশ পছন্দনীয় হবে মিষ্টি স্বাদের এই খাবার। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
পুডিং তৈরি করতে যা লাগবে:
চিনি (ক্যারামেলের জন্য)- ১ কাপ
পানি- ১/৪ কাপ
দুধ- ৪ কাপ
চিনি (পুডিংয়ের জন্য)- ১/২ কাপ
লবণ- ১ চিমটি
এলাচ- ১টি
দারুচিনি স্টিক- ১টি
সুজি- ৩/৪ কাপ
ইয়েলো ফুড কালার- সামান্য
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন:
একটি প্যানে ১ কাপ চিনি এবং ১/৪ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন যতক্ষণ না চিনি রঙ পরিবর্তন করতে শুরু করে। রঙ পরিবর্তন হয়ে গেলে তাপ কমিয়ে দিন। চায়ের লিকারের মতো রং হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এবার পুডিং তৈরির মোল্ডে ক্যারামেল ঢেলে দিন।
অন্য একটি প্যানে ৪ কাপ দুধ এবং ১/২ কাপ চিনি ভালোভাবে মেশান। দুধকে ফুটিয়ে তার সঙ্গে এক চিমটি লবণ, এলাচের দানা, দারুচিনি ও ফুড কালার যোগ করুন। এরপর তার সঙ্গে ধীরে ধীরে সুজি ঢেলে দিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন, ক্রমাগত নাড়ুন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। ঘন হয়ে গেলে নামিয়ে পুডিং-এর মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে মোল্ড উল্টে পুডিং বের করে নিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন সুস্বাদু সুজির পুডিং।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







