সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ এএম, ২ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
সুনামগঞ্জে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া পাঁচ হাজার পরিবারের জন্য অনুদান হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সে হিসাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ১০ হাজার টাকা করেন পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভয়াবহ বন্যায় প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ি-ঘর তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা যেন আগের অবস্থায় যেতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের পাঁচ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদরসহ ১২টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েন ১৩ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে লক্ষাধিক মানুষকে বাড়ি ছেড়ে যেতে হয়েছে আশ্রয় কেন্দ্রে।
পানির চাপ এতটা ভয়াবহ ছিল যে বন্যায় সুনামগঞ্জ জেলার ৪৫ হাজার ২৮৮টি বসতির ক্ষতি হয়েছে। অবস্থা বেশি খারাপ হওয়ায় এখনো অনেক মানুষ নিজের ঘরে ফিরতে পারেননি। বানভাসি এসব মানুষ দিশেহারা অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
এর আগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তথ্য প্রকাশ করে জেলা প্রশাসন সুনামগঞ্জ। সরকারি তথ্য অনুযায়ী, জেলার ১১টি উপজেলা ও ৪টি পৌরসভায় ক্ষতিগ্রস্ত বসতঘরের সংখ্যা ৪৫ হাজার ২৮৮টি। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৪ হাজার ৭৪৭টি। আংশিক ক্ষতি হয়েছে ৪০ হাজার ৫৪১টি।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











