ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৬:৪৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

সুন্দরবন ঘুরলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্য শেখ সায়েমা ওয়াজেদ পুতুল সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট ঘুরে দেখেছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে আসেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি সুন্দরবন ঘুরে দেখেন। এ সময় পুতুলের সঙ্গে তার দুই সন্তানও ছিলেন।


করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান।

সুন্দরবনে অবস্থানকালীন সময়ে তিনি করমজলের বিভিন্ন স্পট এবং এখানকার বন্য প্রাণী ঘুরে দেখেন বলেও বন কর্মকর্তা আজাদ কবির জানান।