সুন্দরবন মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও এর চারপাশে মূল নকশার বাইরে বিদ্যমান সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ।
ইরফান আহমেদ জানান, এই মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে।
এদিকে, ব্যবসায়ীদের কোনো ধরনের বাধা ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের আধা ঘন্টায় মার্কেট সংলগ্ন ফুটপাতের অবৈধ টং দোকানগুলো উচ্ছেদ করেছে ডিএসসিসি। বিপুল পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএসসিসি।
উচ্ছেদস্থলে উপস্থিত ব্যবসায়ীদের দাবি, আদালতের স্থগিতাদেশ থাকার পরও নগর কর্তৃপক্ষ তা মানছে না। ঘটনাস্থলে ব্যবসায়ীদের পক্ষে চারজন আইনজীবী করপোরেশনের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু তাতেও উচ্ছেদ কাজ বন্ধ হয়নি।
এর আগে গত মঙ্গলবার পাশের ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ এর ৯১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি।
-জেডসি
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট











