সুপ্রিম কোর্ট বারে স্বতন্ত্র লড়বেন তানিয়া-যুথি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে ব্যারিস্টার তানিয়া আমীর ও সম্পাদক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা দুই জন আওয়ামী সমর্থিত সাদা প্যানেল থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাদের মনোনয়ন দেওয়া হয়নি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য গঠিত কমিশন প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছে সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্যারিস্টার তানিয়া আমীর সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম. আমীর উল ইসলামের মেয়ে। অপরদিকে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। অ্যাডভোকেট যুথি মনোনয়ন বোর্ডের কাছে অভিযোগ করেছেন ষড়যন্ত্রমূলক ভাবে তার নাম সম্পাদক প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক হিসেবে আব্দুন নুর দুলাল মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি হিসেবে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও সম্পাদক প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমাদান, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কার্যকরী কমিটির ১ ফেব্রুয়ারির ১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচনী সাব-কমিটি (নির্বাচন কমিশন) গঠন করা হয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





