ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:৩৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্যারেটের প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্যারেটের প্রশংসায় ট্রাম্প

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি ব্যারেটের প্রশংসায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে সোমবার তার মনোনীত অ্যামি কোনি ব্যারেটের অনুমোদনকে ‘আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র আট দিন আগে এক অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের সাউথ লনে সমবেত হওয়া আইনজীবী ও অন্যদের সামনে প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকা, যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ন্যায্য ও নিরপেক্ষ আইনের শাসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এসময় ব্যারেট ট্রাম্পের পাশে ছিলেন।’

সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লারেন্স থমাস সাংবিধানিক শপথ বাক্য পাঠ করানোর পর পরই ৪৮ বছর বয়সী রক্ষণশীল ব্যারেট বলেন, ‘আমি আজ এখানে দাঁড়াতে পেরে প্রকৃতপক্ষে সম্মানিত বোধ করছি।’

মার্কিন সিনেট সোমবার সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে রক্ষণশীল আইনজীবী অ্যামি কোনি ব্যারেটকে অনুমোদন দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র আট দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক যুগান্তকারি ও বিতর্কিত জয় হলো।