সুযোগ পেলে বিজ্ঞান শিক্ষায় মেয়েরা ভাল করবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য বিজ্ঞানচর্চা বাড়াতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষায় মেয়েরা কম আসে। বিভিন্ন সুযোগের অভাবে এটি ঘটছে। সুযোগ দিলে বিজ্ঞান শিক্ষায়ও মেয়েরা ভাল করবে। নারীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
বিজ্ঞান শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষার মান উন্নয়ন করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে।
স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিয়ে রসায়ন অলিম্পিয়াডে এবার ১৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, এ উদ্যোগ বাংলাদেশে রসায়ন পঠন-পাঠনে যেমন ভূমিকা রাখবে, তেমনি একটি জ্ঞানভিত্তিক চৌকষ জাতি গঠনে সহায়তা করবে।
বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ রসায়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আফতাব আলী শেখ, ৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৮ এর আহ্বায়ক ড. মো. ওয়াহাব খান, সিটি গ্রুপের উপদেষ্টা আব্দুস সামাদ এবং মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন।
-জেডসি
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের







