ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সুলতানা কামাল ‘দ্বিতীয় এশিয়ান উশু কুং-ফু’ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ঢাকার ক্রিয়া নিয়ন্ত্রণ পরিষদে দু’দিন ব্যাপী ‘দ্বিতীয় এশিয়ান উশু কুং-ফু চ্যাম্পিয়নশিপ-২০১৯’ ও ‘সুলতানা কামাল অ্যাওয়ার্ড’ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ-চীন উশু ফেডারেশন ও ইন্টারন্যাশনাল উশু-কুং ফু ফেডারেশনের আয়োজনে গত ১২ ও ১৩ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও গাম্বিয়া থেকে মোট ২৫০ জন কর্মকর্তা, প্রতিনিধি ও প্রতিযোগী অংশ নেন । দু’দিন ব্যাপী এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফিকুল আলম ফিরোজ ।

এ ছাড়া ‍উপস্থিত ছিলেন- বাংলাদেশ-চীন উশু ফেডারেশনের পক্ষে ফেডারেশনের প্রধান সংগঠক, নূরউল্লা জন ও ইন্টারন্যাশনাল উশু কুং ফু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারজিতসিং। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উলিন কুং-ফু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সমন্বয় করেন ইফ্ফাত আরা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন- মোকলেসুর রহমান, পরমজিত সিং, আজাদ খান, মেজবা উদ্দিন, এমডি আরিফুর রহমান, মাসুদ পারভেজ, নিয়াজুর রহমান নিয়াজ ও এমডি শাজাহান সরকার প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, মেডেল, কাপ ও ক্রেস্টসহ মোট ৮৮টি প্রাইজ তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। প্রতিযোগিতায়  প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ।

প্রতিযোগিতায় যে দেশগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে তারা হলো- বাংলাদেশ ১৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ সর্বমোট ২৮টি মেডেল পেয়ে প্রথম, ভারত ৯টি স্বর্ণ, ৮টি রৌপ্য পেয়ে দ্বিতীয়, নেপাল ৩টি স্বর্ণ পেয়ে তৃতীয়, ভুটান ২টি স্বর্ণ পেয়ে চতুর্থ, গাম্বিয়া ১টি স্বর্ণ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।