ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:১১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন

ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন

ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে সিএমএইচে স্থানান্তর করায় মুনতাসীর মামুন ও তার পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। এ ছাড়া যারা তার জন্য প্রার্থনা করেছেন, মঙ্গল কামনা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এর আগে করোনার উপসর্গ নিয়ে গত ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন। ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

পরে ৪ মে তার নমুনা পরীক্ষায় করোনার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে আরও দুইবার কোভিড টেস্ট করা হয়। দুইবারই নেগেটিভ ফল আসে। এরপর সিএমএইচ কর্তৃপক্ষ আজ তাকে করোনামুক্ত ঘোষণা করে।

এর আগে অধ্যাপক মুনতাসীর মামুনের মা জাহানারা খানও ৮৬ বছর বয়সে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।