সেই তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে কলাবাগানের সেই তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সামিয়ানা। বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো। সকাল থেকেই আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের সঙ্গে আসে শিশুরাও।
ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা জানান, করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না।
উল্লেখ্য, রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে পুলিশের জন্য থানা ভবন নির্মাণের কথা ছিল। তবে মাঠটি রক্ষার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। এর মধ্যে গত ২৪ এপ্রিল মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ফেসবুক লাইভ করার সময় কলাবাগান থানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এরপর তার ছেলেকেও আটক করা হয়। ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার পর ওইদিন মধ্যরাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ২৮ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরামর্শ দিয়েছেন।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই