ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:২১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

সেই পূর্ণিমাকে কাছে টেনে নিলেন তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সব সময়ই ব্যতিক্রম কিছু করতে ভালোবাসেন। এবার তিনি পূর্ণিমা শীলকে নিজের পারসোনাল অফিসার (পিও) হিসেবে নিয়োগ দিলেন। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিলেন পূর্ণিমা। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে ভুলে যাননি। পূর্ণিমাকে ভরসা দিয়ে কাছে টেনে নিলেন তিনি।

 

২০০১ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে ১৩ বছর বয়সে গণ-ধর্ষণের শিকার পূর্ণিমা শীলের খবর বাংলাদেশে শিরোনাম হয়েছিল বারবার। 

 

তারানা হালিম নিজের ফেসবুক পেজে বলেন, `মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি।

 

তিনি আরো বলেন, হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার `পার্সোনাল অফিসার` হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম... শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।`

 

পনেরো বছর বয়সের দশম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা গণধর্ষণের শিকার হয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছিল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার দেলুয়া গ্রামের অনিল কুমার শীলের পরিবারের ওপর ২০০১ সালের নির্বাচন পরবর্তী অক্টোবর মাসের ৮ তারিখ রাতে চালানো হয় বর্বরতম অত্যাচার-নির্যাতন-নিপীড়ন।

 

সে রাতে জোরপূর্বক বাড়িতে ঢুকে অত্যাচার-নির্যাতনের এক পর্যায়ে সন্ত্রাসীরা অনিল শীলের ছোট মেয়েকে তুলে নিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ৩/৪ দিন পর ঘাতক দালাল নির্মূল কমিটি ধর্ষিত ছাত্রী ও তার পরিবারকে সাংবাদিদের সামনে হাজির করলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

এই বিভাগের জনপ্রিয়